June 17, 2026, 1:14 am

শিরোনাম :
নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে বেসরকারি ও সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসির ইসলাম এর উপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর হাসপাতাল চত্বরে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। উক্ত মানববন্ধনে বিএমএ ও ড্যাব, নওগাঁ শাখার সভাপতি ডা: ইসকেন্দার হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুক্তার হোসেন, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আ.ম আখতারুজ্জামান, নওগাঁ সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আর এমও ডাঃ আবু জার গাফদার, নওগাঁ ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল হক বকুল প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সরকারী বেসরকারী হাসপাতালে হামলা, শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এর উপর বর্বরোচিতো এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং “স্বাস্থ্য কর্মী সুরক্ষা আইনের মৌলিক দাবি করনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *