• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৬
শিরোনামঃ
গণমাধ্যমে বড় গডফাদারদের নাম না আসা নিয়ে জনমনে প্রশ্ন নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে ইউএনও ও ওসি’র সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল

রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name / ৫৯ Time View
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ                                                      রাজশাহী ও রংপুর বিভাগের ২৫ নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)-এর যৌথ উদ্যোগে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে এতে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা প্রশিক্ষণ গ্রহণ করেন। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল জাহান।
তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় ক্ষমতার কাঠামো, শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে রিপোর্টিং; নারী সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা; এবং তথ্যের সত্যতা যাচাই ও তথ্যের অখণ্ডতা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতা চর্চায় সক্ষম হবেন বলে প্রত্যাশা করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com