• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৮
শিরোনামঃ
বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রংপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

Reporter Name / ৫৮ Time View
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ
রংপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি কোনাপাড়া এলাকার মহাসেন আলীর ছেলে মোঃ জিকরুল (৩৫), মাদাইখামারের তহমীর উদ্দিনের ছেলে বেলাল মিয়া (৩৮) ও দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার টিকুর এলাকার রফিতুল্লাহ স্ত্রী সখিনা বেগম (৩৬)। রবিবার (১২ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পৌণে ৫টায় দিনাজপুর পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পালিপাড়া গ্রামে দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায় র‌্যাব। এ সময় তল্লাশীকালে কালো রংয়ের জিপার প্যাকের ভেতরে থাকা ১ হাজার ৭৫৯ পিস ইয়াবাসহ মাদক কারবারী জিকরুল, বেলাল ও সখিনা বেগমকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com