• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৪
শিরোনামঃ
মানসিক সুস্থতা গড়তে জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার পোরশার নিতপুর প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তথ্য অধিকার আইনে নিয়োগের নথি চেয়ে আবেদন, তথ্য দিতে গড়িমসির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

রংপুরে ‘সবুজ নবায়নযোগ্য জ্বালানি রুপান্তর’ শীর্ষক মতবিনিময় সভা

Reporter Name / ৭৫ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ¦ালানী সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্ভবনা নিয়ে রংপুরে ‘সবুজ নবায়নযোগ্য জ্বালানি রুপান্তর’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্টের আয়োজনে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন, ফোরামের সভাপতি মোনাব্বর হোসেন মনা। ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তৃতা করেন, ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল রায়, ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্টের সদস্য এসএম পিয়াল।
সভায় জানানো হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের বাজার অস্থির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেল সংকটের কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, পরিবহনগুলো চলাচল করতে পারছে না। বোরো মৌসুমে দেশে ১২ লাখ ডিজেল চালিত সেচ পাম্পের জন্য ১০ লাখ টন জ¦ালানী তেলের প্রয়োজন মেটানো সম্ভব না হওয়ায় ফসল উৎপাদন ঝুঁকিতে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি তেল সংকটের কারণে শিল্প কলকারখানায় স্থবিরতা তৈরী হয়েছে। এ সংকট উত্তোরণে বাংলাদেশে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা রয়েছে।
সভায় আরও জানানো হয়, বাংলাদেশের জাতীয় গ্রিডের ৫৭ শতাংশ বিদ্যুৎ দেশের ৪ কোটি ২ লাখ ৬০ হাজার পরিবার ব্যবহার করে। এই পরিবারগুলোর শতকরা ৪১ ভাগ কমপক্ষে এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপন করতে পারে। এতে করে সৌরবিদ্যুতের সক্ষমতা বিষ্ময়করভাবে ১৬ হাজার ৩৬১ মেগাওয়াট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যা বার্ষিক ২৬ হাজার ৫১৪ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। এতে করে তেল আমদানী কমে যাওয়ায় বিপুল পরিমান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। এছাড়া দেশের ১ লাখ ২২ হাজার প্রাথমিক বিদ্যালয়, ১ হাজার ১৩৭টি কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান এবং ১৭০টি বিশ্ববিদ্যালয়ের ছাদে কমপক্ষে ২ হাজার ৫’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তাই চলমান পরিস্থিতি মোকাবেলাসহ বিদ্যুতের দীর্ঘমেয়াদী সংকট দূর করতে সোলার প্যানেল স্থাপনের উপর সরকারকে জোর দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com