• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার,

মাইনুল ইসলাম বরিশাল / ৭৮ Time View
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়নের মধ্য নিয়ামতি এলাকার বাসিন্দা মোঃ আব্দুল হাকিমের ছেলে মো. সোহেল রানা (৪৫)-কে পৃথক দুই মামলায় আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন দিন ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, পৃথক দুই মামলায় আদালত মো. সোহেল রানাকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ সফলভাবে সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বাকেরগঞ্জ থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষায় বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের ভূমিকা স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com