• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪২
শিরোনামঃ
বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ গ্রাম থেকে শহর—উন্নয়নের সুবিধা পৌঁছাবে সবার ঘরে: নন্দীগ্রামে এমপি মোশারফ রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ৫৫ Time View
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।২৭শে জুলাই (সোমবার) বিকেল ৪টায় নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের শিমলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টানিয়ে এবং দই-মিষ্টির মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি উল্লেখ না থাকার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা মোতাবেক ২ টি প্রতিষ্ঠানকে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাকিব হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শিমলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শাহানুর আলম (৪৮) এবং ভাই-বোন হোটেল এন্ড রেস্টুরেন্টে এর স্বত্বাধিকারী একই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে জনাব আলী (৩২)।
ওই সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) নন্দীগ্রাম এর স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মোঃ জামিল উদ্দিন।
সঙ্গীয় ফোর্স হিসেবে নন্দীগ্রাম থানা পুলিশ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com