• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

রংপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারীকে সাজা

Reporter Name / ১১৫ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

রংপুর অফিসঃ                                                       রংপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন জানান, রবিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রংপুর নগরীর ডিসির মোড় ও হাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ সৌরভ (২৭), মামুন (৩০), রুমন (২৬), কাজল (৩০) ও শহিদুলকে (২৯) গ্রেফতারসহ ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদের ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫০টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সাথে জেলা প্রশাসন নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ৫ মাদক কারবারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com