June 12, 2026, 1:49 am

শিরোনাম :
আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফে সাবেক কৃষক দল নেতার ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে প্রেরণ নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতন তামূলক কর্মসূচি পালন বেলকুচি বিতর্ক সংসদের প্রথম বর্ষপূর্তিতে কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত নোয়াখালীর বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ যুবদল নেতা নূরুল আমিন খানের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় পুকুর নিয়ে বিরোধ: মিথ্যা মামলার দিয়ে হয়রানির অভিযোগ

মারামারি করে হাসপাতালে ভর্তি রোগীর রাত্রিযাপন বাড়িতে, সকালে হাসপাতাল বেডে

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে মারামারি করে প্রতিপক্ষকে ফাঁসাতে হাসপাতালে ভর্তি হয়ে বাড়িতে রাত্রিযাপন করার অভিযোগ উঠেছে নিতাই চন্দ্র নামে এক যুবকের বিরুদ্ধে । স্থানীয়দের ভাষ্য, গত (১৪ মার্চ) শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের তালতলি বাজারে নিতাই চন্দ্রের কুরুচিপূর্ণ বক্তব্যের জেরে প্রতিবেশী আঃ সালাম, জলিল হাওলাদারদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নিতাই চন্দ্র জাবের মাহামুদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় নিতাই চন্দ্র জাবের মাহামুদের পিঠে কামড় বসিয়ে দেয়। স্থানীয়রা ছাড়াতে ব্যর্থ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির একপর্যায়ে নিতাই চন্দ্র মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরক্ষণে নিতাই চন্দ্র বিকেল পাঁচটার দিকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। সন্ধ্যায় নিতাই চন্দ্র প্রাথমিক চিকিৎসা নিয়ে সালাম,জলিল ও জাবের সহ কয়েকজনের বিরুদ্ধে দুমকী থানায় অভিযোগ দায়ের করে পুনরায় হাসপাতালে ফিরে আসে। ঘটনার রাত ১১ টার দিকে হাসপাতালে অবস্থান না করে বাড়িতে চলে যান। পরদিন সকালে ফের হাসপাতাল বেডে চলে আসেন। সারাদিন হাসপাতালে থেকে রোববার সন্ধ্যায় হাসপাতাল কতৃপক্ষকে অবহিত না করে বাড়িতে গিয়ে রাত্রিযাপন করেন।পাশ্ববর্তী বেডের রোগীরা জানান, তিনি থানায় কাজ আছে বলে চলে গেছেন আর রাতে ফেরেননি । এ প্রতিবেদক সরেজমিন হাসপাতাল পরিদর্শনে গেলে এর সত্যতা মেলে।

রাতে নিতাই চন্দ্রের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।সকালে হাসপাতাল বেডে তাকে বসে থাকতে দেখা গেছে। রাতে হাসপাতালে না থাকার বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি।
এবিষয়ে কর্তব্যরত নার্স জানান, রাত আটটার দিকে দুই নম্বর বেডে থাকা রোগী নিতাই চন্দ্রকে পাওয়া যায়নি। তিনি তাকে না পাওয়ার বিষয়টি তাঁর ফাইলে লিখে রেখেছেন।
কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদুল ইসলাম ওই রোগীর হাসপাতাল বেডে না থাকার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে ভর্তি হয়ে বাড়িতে রাত্রিযাপন করার সুযোগ নাই। তিনি পলাতক মর্মে ব্যবস্থা নিচ্ছেন।
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জি এম এনামুল হক বলেন, নিতাই চন্দ্র রাতে হাসপাতালে না থাকায় বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।
দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান, বিষয়টি অবগত হওয়ার পর তিনি কর্তব্যরত চিকিৎসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *