• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

মানসিক সুস্থতা গড়তে জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি / ৩৭ Time View
সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির গৃহীত ২০২৬-২৭ অর্থবছরে কর্মসম্পাদন পরিকল্পনার অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সচেতনা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০-জুলাই) দুপুরে টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সেমিনার কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট যুগ্ম সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, সিসিডি(বারডেম), এমডি(সাইকিয়াট্রি), বিএমইউ অফিসার ডাক্তার দেবদুলাল রায়, বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠান সঞ্চলনায় উপজেলা সমাজসেবা অফিসার কামারুজ্জামান। বিশেষ কৃতজ্ঞতায় ছিলেন টেঙ্গনওয়াড়ি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের নায়েবে আমির ও প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতির্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী।
পূর্ব অভিজ্ঞতার আলোকে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। উপজেলা নির্বাহী অফিসার তাঁর সভাপতিত্বের সমাপনী বক্তব্য পূর্ব অভিজ্ঞতার বিষয়টি আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে সচেতনামূলক নাটকের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com