• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩১
শিরোনামঃ
গণমাধ্যমে বড় গডফাদারদের নাম না আসা নিয়ে জনমনে প্রশ্ন নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে ইউএনও ও ওসি’র সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল

মাদক ও জুয়াকে ‘না’: চারঘাট-বাঘায় অলিভের কঠোর হুঁশিয়ারি!

Reporter Name / ৭৫ Time View
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এলাকার তরুণ প্রজন্মের প্রতিনিধি ও মানবতার ফেরিওয়ালা সমাজ কল্যাণ সংস্থা রাজশাহীর সভাপতি এবং সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের পুত্র রাকিবুল হাসান অলিভ স্থানীয় এলাকায় মাদক ও জুয়া নির্মূলে এক কঠোর বার্তা দিয়েছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তরুণ সমাজকে ধ্বংসকারী এই মরণব্যাধি ও সামাজিক অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

রাকিবুল হাসান অলিভ তার বক্তব্যে বলেন, মাদক ও জুয়া একটি সুন্দর সমাজ ও সাজানো সংসারকে নিমিষেই ধ্বংস করে দেয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বাঘা ও চারঘাটে মাদকের যে করাল গ্রাস ছড়িয়ে পড়েছে, তা রুখতে তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা এলাকায় মাদকের কারবার করেন কিংবা জুয়ার আসর বসিয়ে যুবসমাজকে বিপথে নিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। কোনো অপশক্তি বা রাজনৈতিক পরিচয়েই পার পাওয়া যাবে না। সমাজকে কলঙ্কমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”

অলিভের এই কঠোর অবস্থানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার অভিভাবকরা বলছেন, মাদকের সহজলভ্যতায় তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন। অলিভ যেভাবে সোচ্চার হয়েছেন, তাতে এলাকায় অপরাধ প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

মাদক নির্মূলে আগামীতে প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন। অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা। তরুণদের মাদক থেকে দূরে রাখতে নিয়মিত টুর্নামেন্ট ও বিনোদনের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহণ করবেন তিনি।

সবশেষে তিনি বলেন, “আমার বাবার স্বপ্ন একটি শিক্ষিত ও স্বনির্ভর বাঘা-চারঘাট গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধান বাধা হলো মাদক। আমি আমার জীবন বাজি রেখে হলেও এই এলাকা থেকে মাদক ও জুয়া নির্মূল করব ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com