• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৪
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রিল ভেঙে চুরি, দেড় লাখ টাকার ক্ষতি

Reporter Name / ৫৯ Time View
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি:

মাগুরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ছোটফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চুরির ঘটনা ঘটেছে, এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (৩ মার্চ) রাতে একটি চোর চক্র স্কুলের বারান্দার গ্রিল ভেঙে স্কুলের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে অফিস কক্ষের তালা ভেঙে অফিসে প্রবেশ করে ল্যাপটপ ,সাউন্ড বক্স, প্রজেক্টর, প্রজেক্টর স্কিন ও মাউথস বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ডেফুলিয়া ও ছোটফালিয়া গ্রামে মাদকের প্রভাব অতিরিক্ত হারে বিস্তার লাভ করেছে,আর এটি লক্ষ্য করা যাচ্ছে স্কুল পড়ুয়া ছাত্র ও বেকারদের মধ্যে। এলাকাবাসীর ধারণা,মাদক সেবনের টাকা জোগাতেই, তারা চুরি সহ বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। এ ঘটনা এড়াতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে ছোটফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরিফ মিয়া বলেন, সকাল সাড়ে ৮ টায় আমি স্কুলে আসি, এসে দেখতে পাই বারান্দার গ্রিল ভাঙ্গা ও অফিস কক্ষের তালা ভাঙা ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম স্কুলের কাজে ব্যবহৃত ল্যাপটপ ,সাউন্ড বক্স, প্রজেক্টর, প্রজেক্টর স্কিন ও মাউথস বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গিয়েছে। তাতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।তিমি বলেন, থানায় একটি জিডি করব বলে প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য,এই এলাকাগুলোতে শেষ ৩-৪ মাসে ছোট-বড় ৫-৬ টি চুরির ঘটনা ঘটেছে। কারণ হিসেবে মাদককেই দায়ী করছে এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com