June 12, 2026, 2:26 am

শিরোনাম :
আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফে সাবেক কৃষক দল নেতার ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে প্রেরণ নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতন তামূলক কর্মসূচি পালন বেলকুচি বিতর্ক সংসদের প্রথম বর্ষপূর্তিতে কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত নোয়াখালীর বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ যুবদল নেতা নূরুল আমিন খানের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় পুকুর নিয়ে বিরোধ: মিথ্যা মামলার দিয়ে হয়রানির অভিযোগ

ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া দেশে এখনো বেশ জটিল: আশিক চৌধুরী

বাংলার গৌরব রিপোর্টঃ বাংলাদেশে ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া এখনো বেশ জটিল। বিভিন্ন দপ্তরে সরাসরি গিয়ে কাজ করতে হয় বলে অনেক সময়ই উদ্যোক্তাদের দুর্নীতি ও হয়রানির মুখে পড়তে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

আশিক চৌধুরী বলেন, এসব জটিলতা দূর করতে বিদেশি দাতা সংস্থার সহায়তায় একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। ফলে এক অ্যাপের মাধ্যমে ব্যবসায়ীরা নিবন্ধন–সম্পর্কিত সব সেবা পাবেন।

আজ রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে ১২তম এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন আশিক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। এ সময় স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে আশিক চৌধুরী বলেন, সরকারি সেবা নিতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি দুর্নীতির মুখোমুখি হন, তাহলে তাঁদের ব্যবসায়িক কাঠামোই ভেঙে পড়ে। তাই সরকার চেষ্টা করছে, যত বেশি সেবা ও প্রক্রিয়া ডিজিটাল ব্যবস্থার আওতায় নিয়ে আসা যায়। উদ্যোক্তাদের সেবা নিতে যেন সশরীর যেতে না হয়। এতে স্বচ্ছতা বাড়বে, তেমনি দুর্নীতির পথও সংকুচিত হবে।

আশিক চৌধুরী আরও বলেন, ‘২০৩০ সালের মধ্যে পৃথিবীর অষ্টম বৃহৎ ভোক্তা বাজারে পরিণত হবে বাংলাদেশ। আমরা যে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিলাম, আগামী পাঁচ বছরে দেশের স্থানীয় বাজার সেই যুক্তরাজ্যের চেয়ে বড় হবে। তাই আগামী দিনে দেশে ব্যবসা করার সম্ভাবনা অনেক বেশি।’

আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা স্থানীয় ব্যবসায়ীদের অংশীদার হতে উদ্যোক্তা খোঁজে। দেশের ব্যবসায়ীরাও বিদেশি বিনিয়োগকারী খোঁজেন। এই দুই পক্ষকে মিলিয়ে দেওয়া বাস্তবে বেশ জটিল। তাই এই সমস্যা দূর করতে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সেখানে উদ্যোক্তারা নিজেদের তথ্য নিবন্ধন করতে পারবেন। বিদেশি বিনিয়োগকারীরা সহজেই ব্যবসায়ীদের খুঁজে নিতে পারবেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) ও বর্ষসেরা স্টার্টআপ—এই মোট ছয় শ্রেণিতে পাঁচ উদ্যোক্তা ও এক প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) ক্যাটাগরিতে আহ্লাদ ফ্যাশনসের জুয়েনা ফেরদৌস, বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ) ক্যাটাগরিতে রিবানার মো. ওয়াহিদুজ্জামান, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) ক্যাটাগরিতে সুতার কাব্যের মোছাম্মৎ সিরাজুম মুনিরা, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) ক্যাটাগরিতে আমান প্লাস্টিক টয়েজ ইন্ডাস্ট্রিজের আমান উল্লাহ, বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) ক্যাটাগরিতে অপরাজেয়র কাজী মো. মনির হোসেন ও বর্ষসেরা স্টার্টআপ ক্যাটাগরিতে ডুবোটেক ডিজিটালের মো. মাহফুজুল হক পুরস্কার পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *