• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫
শিরোনামঃ
যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বাঘার আড়ানীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ১৮১ Time View
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহীঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার ৫ই জানুয়ারি মাগরিবের নামাজ শেষে আড়ানী পৌরবাসির আয়োজনে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মরহুমা দেশমাতার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়,একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আড়ানী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম
মাওলানা মোহাম্মদ রশিদ।

দোয়া মাহফিলে আলহাজ্ব এরশাদ আলি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ আবু সাইদ তোতার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি ও ৬নং আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জণনেতা মোঃ মোস্তাক আহমেদ বিল্টু,
আড়ানী পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক বিডিআর মোঃ আফতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আহমেদ তুফান, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস,আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,আড়ানী পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন কবির, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, আড়ানী পৌর বিএনপি-র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো এলাকা বাশি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির সাধারণ জণগণ। দোয়া মাহফিল শেষে পথচারী ও মাহফিলে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com