admin
৫ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রোমানের স্থগিতাদেশ প্রত্যাহার, যুবদলে স্বস্তি ও উচ্ছ্বাস

মাইনুল ইসলাম বরিশালঃ                                       বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্তে বরিশাল দক্ষিণ জেলার অন্তর্গত বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমানের বিরুদ্ধে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে স্থানীয় যুবদলসহ নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ তারিখে কিছু ফেষ্টুন ও বিলবোর্ডের ছবি ব্যবহারে কিছু অসংগতি থাকার অভিযোগের প্রেক্ষিতে আতাউর রহমান রোমানের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সর্বশেষ কেন্দ্রীয় সিদ্ধান্তে তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের দূর্দীনের পরীক্ষিত নেতা, আন্দোলন-সংগ্রামের অগ্রনায়ক এবং সাধারণ মানুষের প্রিয় মুখ হিসেবে পরিচিত আতাউর রহমান রোমানের পুনর্বহাল সংগঠনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী এই নেতা দলীয় সংকটময় সময়েও দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। ফলে তার বিরুদ্ধে নেওয়া আগের সিদ্ধান্তে অনেকের মাঝে হতাশা তৈরি হয়েছিল। স্থগিতাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে সেই হতাশা কাটিয়ে নতুন উদ্দীপনা ফিরে এসেছে বলে তারা মনে করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বাকেরগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের পতন হলেও বহাল তবিয়তে আজিজুল, সিরতা ইউনিয়নে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের

সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার

১০

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

১১

এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

১২

উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার

১৩

টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

১৪

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

১৫

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

১৬

হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯।

১৭

সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

১৮

নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা

১৯

পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

২০