• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১০
শিরোনামঃ
রাজশাহীর চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ একাধিক মামলার আসামি অংকন আটক আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল বাকেরগঞ্জে ছাত্রীর নিয়ে আসা পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে, দুজনকে শেবাচিমে প্রেরণ নন্দীগ্রামে বুড়ইল ইউপিতে ভিজিএফের চাল বিতরণ নন্দীগ্রামে বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল, মহাসড়কে নেতাকর্মীদের ঢল নাগেশ্বরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল গণমিছিল আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ নওগাঁর মহাদেবপুরে ভূমি অফিসে ঘুষের অভিযোগ: দালালের টেবিলে নগদ টাকা, তদন্তে প্রশাসন মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

পোরশায় নিতপুর পিংকু স্কুলের সামনে থেকে মোটরসাইকেল চুরি

Reporter Name / ৬২ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিতপুর শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে একটি হিরো মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। জানাগেছে, শুক্রবার দুপুরে বাংগাল পাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে সোহেল রানা সজীব মাস্টার শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে তার লাল-কালো রংয়ের ১০০সিসি হিরোহোন্ডা মোটরসাইকেল রেখে হাসপাতাল মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যান। নামাজ শেষে এসে সেখানে তার মোটরসাইকেলটি তিনি দেখতে পাননি। সোহেল রানা জানান, মোটরসাইকেল চোর সিন্ডিকেট সদস্যরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান। বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com