• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০
শিরোনামঃ
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ

পোরশায় উদ্ধারকৃত বিষ্ণু মুর্তি বরেন্দ্র গকেষনা জাদুঘরে হস্তান্তর

Reporter Name / ১০৫ Time View
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা থেকে উদ্ধারকৃত বিষ্ণু মুর্তি বরেন্দ্র গকেষনা জাদুঘর কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী বরেন্দ্র গবেষনা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ড. কাজি এম মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় গত ২৫/০২/২০২৬ তারিখ দিবাগত রাত্রী সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি বিষ্ণ মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যাহার উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি। ওজন প্রায় ১৩৭ কেজি। ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী জব্দৃকত আলামত প্রতœতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন দপ্তর/জাদুঘরে হস্তান্তরের জন্য নির্দেশনার জন্য গত ০১/০৩/২০২৬ তারিখ আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত বিষ্ণু মূর্তিটি পরিচালক বরেন্দ্র গবেষনা জাদুঘর রাজশাহী বরাবরে হস্তান্তরের জন্য ১২/০৩/২০২৬ তারিখ আদেশ প্রদান করেন। আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পোরশা থানা পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষ্ণু মূর্তিটি জাদুঘর কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com