• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৩
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পোরশায় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

Reporter Name / ৩৫৪ Time View
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সে সাথে অবৈধভাবে পরিচালনার অপরাধে ইটভাটা গুলো থেকে ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ প্রিয়াংকা দাস এর নেতৃত্বে মঙ্গলবার বিকালে উপজেলার নিতপুর এলাকায় অভিযান পরিচালনা করে এক্্রক্লেভেটর দিয়ে ভাটা গুলি ভাঙ্গা হয়। পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স ওএমএস ব্রিকসকে ৪ লক্ষ টাকা, মেসার্স পিএনভি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স এনএসবি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স এমআরএসএ ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স কেজেকে ব্রিকসকে ৫ লক্ষ টাকা এবং মেসার্স কেইবিসি ব্রিকস থেকে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com