June 10, 2026, 5:56 pm

শিরোনাম :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার মাসব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মান্দায় গণেশপুর ইউনিয়নবাসীর সেবা করদে চান বিএনপি নেতা লুৎফর রহমান জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী সদর হাসপাতালে হামের রোগীর চাপ, শয্যা সংকটে ভর্তি শিশু

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ ||           নোয়াখালী সদর হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের শিশু বিভাগের ৩য় ও ৪র্থ তলায় বর্তমানে ৭১ জন হামে আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। রোগীর অতিরিক্ত চাপে অনেক শিশুকে বারান্দা ও সিঁড়ির পাশেও রাখতে হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২৪ জন রোগী ভর্তি রয়েছে। সেখানেও শয্যা সংকটের কারণে অনেক রোগীকে ফ্লোরে অবস্থান করতে হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। সামান্য অসতর্কতায় একজন শিশুর কাছ থেকে অন্য শিশুর মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সময়মতো শিশুদের হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জ্বর, সর্দি, চোখ লাল হওয়া কিংবা শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *