• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮
শিরোনামঃ
সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা

নির্বিঘ্নে ভোটের চ্যালেঞ্জ জিএমপি কমিশনারের

Reporter Name / ১৫০ Time View
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আনোয়ার হোসেনঃ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ, আর সেই উত্তাপের আঁচ লেগেছে শিল্পনগরী গাজীপুরেও। ভোটারদের মনে শঙ্কা আর টানটান উত্তেজনার মাঝে এবার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সশরীরে মাঠে নামলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জিএমপি সদর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় পুলিশ প্রধানের উপস্থিতি ও কড়া নির্দেশনায় স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—নির্বাচনী মাঠে কোনো ধরনের বিশৃঙ্খলা বা পেশিশক্তির আস্ফালন বরদাশত করা হবে না।

‎পরিদর্শনকালে কমিশনার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেন। দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় নির্দেশ দেন, কোনো প্রলোভন বা চাপের মুখে নতিস্বীকার করা যাবে না। পুলিশের প্রতিটি সদস্যকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

‎ভোটকেন্দ্রগুলো পরিদর্শন শেষে কমিশনার জানান, শুধু ভোটকেন্দ্র নয়, পুরো মেট্রোপলিটন এলাকা জুড়ে গোয়েন্দা নজরদারি এবং টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গাজীপুরের শিল্পাঞ্চল এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুলিশের। কমিশনারের এই আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের ভেতরেও তৎপরতা বেড়েছে বহুগুণ। সাধারণ ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে আসতে পারেন এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই জিএমপির মূল লক্ষ্য। কেউ যদি জনমনে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com