• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

নির্বাচন সামনে রেখে শিবচরে বিএনপির যৌথসভা, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

Reporter Name / ১৬৫ Time View
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা গতিশীল করতে শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। যৌথসভা শেষে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলার মাদবরেচর ইউনিয়নের চৌধুরী বাড়িতে শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।যৌথসভা শেষে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ ( শিবচর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার।
তিনি বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিবো এই অধিকার যেমন আমার আছে, তেমনি আপনাদেরও আছে। তাহলে আজ আমরা কেন ধানের শীষের কথা বলছি? কেন আপনাদের ধানের শীষে ভোট দিতে আহ্বান জানাচ্ছি?
এর কারণ হলো দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের কল্যাণে যে বাস্তবভিত্তিক পরিকল্পনাগুলো দিয়েছেন, সেগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে মানুষ সরাসরি সুবিধা পাবে। পাশাপাশি ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থার কথাও বলা হয়েছে।

আমার স্বামী নেই, বাবা-মাও নেই। আপনারা আমার সব আপনারাই আমার পরিবার, আপনারাই আমার শক্তি। আপনাদের ভালোবাসা ও মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, যাতে এমপি হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। আসুন, সবাই মিলে ধানের শীষে ভোট দিই। ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি এবং একটি জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হাওলাদার ও জহের গোমস্তা, সদস্য বাকাউল করিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান সিহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com