• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৩
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ডা. টিপু

Reporter Name / ১১৭ Time View
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ -৪ (মান্দা) আসনের ধানের শীষের এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। তারা ক্ষমতায় যেতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
শুক্রবার বিকেলে মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমবায় দল আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. টিপু বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলা সমবায় দলের সভাপতি আব্দুল মতিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর আফরোজ বেগম জ্যোতি।
জনসভায় আরও বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com