• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪
শিরোনামঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা

নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় বাকপ্রতিবন্ধী ভ্যানচালক নিহত

Reporter Name / ৫৬৮ Time View
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক বাক প্রতিবন্ধী ভ্যানচালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
১৪ই মার্চ (শনিবার) বিকাল ৪টায় নন্দীগ্রাম পৌরসভধীন বৈলগ্রাম মোঃ আইয়ুব আলী, পিতা-মোঃ তৈবর প্রামানিক এর বসত বাড়ীর সামনে হাটকড়ই-টু-ওমরপুরগামী আঞ্চলিক পাঁকা সড়কের উপর জাহিদুল ইসলাম (৪২) বাক প্রতিবন্ধী অটো ভ্যানচালক, পিতা-মৃত মনসুর আলী মাস্টার, সাং-সিধইল পশ্চিমপাড়া, থানা- নন্দীগ্রাম, জেলা বগুড়া সে তার ব্যবহৃত অটো ভ্যান নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল। অবস্থানকালীন সময় হাটকড়ই বাজারের দিক থেকে আসা চাউল ভর্তি অজ্ঞাতনামা ট্রাক ভ্যানের পিছনে স্বজোরে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচরে যায় এবং ভিকটিম ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে ভিকটিমের লাশ উদ্ধার পূর্বক পরিবারকে সংবাদ দেয়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমের লাশ নিজ বাড়ীতে নিয়ে যায়। নন্দীগ্রাম থানার এসআই মোঃ মোস্তাক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com