• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪২
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

Reporter Name / ১১৪ Time View
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৬ ই ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, বাংলাদেশ পুলিশের নন্দীগ্রাম সার্কেল, নন্দীগ্রাম থানা, কুন্দারহাট হাইওয়ে থানা, উপজেলা বিএনপি, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, বাংলাদেশ পুলিশের নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপক ওমর ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।

তারপর মহান বিজয় দিবসের অন্যান্য কর্মসূচি পালন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে মহান বিজয় দিবস পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com