• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৭২ Time View
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২ ফেব্রুয়ারী (সোমবার) বিকাল ৪টায় ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে পুনাইল মাঠে ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ-সম্পাদক হাসেমের সঞ্চালনায় উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ৩৯, বগুড়া-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তহিদুর রহমান শামীম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ, কে আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, বগুড়া জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, আব্দুল হাকিম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী আহম্মেদ, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপজেলা এবং পৌর যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ভাটগ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও অত্র ইউনিয়নের নারী-পুরুষসহ সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com