• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০
শিরোনামঃ
নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ গ্রাম থেকে শহর—উন্নয়নের সুবিধা পৌঁছাবে সবার ঘরে: নন্দীগ্রামে এমপি মোশারফ রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু’র উদ্যেগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Reporter Name / ১৩৫ Time View
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

বুধবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এ সময় জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ড থেকে নওগাঁ আর পিছিয়ে থাকবে না। আমার বিশ্বাস, শহরের ফোরলেন সড়কের জন্য একনেকে শিগগিরই পাশ হবে এবং ছয় মাসের মধ্যে কাজ শুরু হবে। শিল্প কলকারখানা গড়তে জোর দেওয়া হবে। পাশাপাশি জেলায় গ্যাস সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা হবে। বেকারদের কর্মসংস্থানের জন্য কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য নির্বাচিত হলে কৃষকদের আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে। কৃষিপ্রদান জেলা হিসেবে নওগাঁয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্যও জোর দেওয়া হবে।’

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, যুবদলের সদস্য সচিব রুহুন আমিন মুক্তার, পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাসাস-এর সভাপতি বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com