• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১০৬ Time View
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ       রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জমি কট-বন্ধকীর টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের হাতাহাতিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পুকুর খননের মাটি স্তূপ করে রাখার উদ্দেশ্যে প্রতিবেশী কালামের ছেলে রবিন, মুন্টুর একটি জমি এক বছরের জন্য কট-বন্ধক নেওয়ার প্রস্তাব দেন। উভয় পক্ষের মধ্যে বছরে ২১ হাজার টাকায় চুক্তি হলেও অভিযোগ রয়েছে, ছয় মাস পার হয়ে গেলেও রবিন কোনো টাকা পরিশোধ করেননি। পাওনা টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার একটি স্থানীয় সালিশ বৈঠকের আয়োজন করা হলেও অভিযুক্ত পক্ষ সেখানে উপস্থিত হয়নি।

পরদিন শনিবার সকালে মুন্টুর আপন ভাই ঝুন্টুর সঙ্গে কালামের দেখা হলে সালিশে অনুপস্থিত থাকার কারণ জানতে চান ঝুন্টু। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, কালাম জোরে ধাক্কা দিলে ঝুন্টু মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত ঝুন্টুর ছেলে সোহান বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে এজাহারভুক্ত আসামি কালামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে সোহান বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে অভিযুক্ত পরিবারের দাবি, তারা ওই জমি কখনো ভোগ করেনি। তবে সময় অতিবাহিত হওয়ায় বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামের কাছে তিন হাজার টাকা দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, এ ঘটনায় কালাম নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ময়নাতদন্ত শেষে রোববার বাদ আসর নিহতের মরদেহ দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com