admin
১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁ কাঁচামাল বাজার সমিতির অনিয়মের অভিযোগে সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতানের মতবিনিময়

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান।
আজ দুপুরে কাঁচাবাজারের নিজ গদি ঘরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বর্তমান কমিটির নানা অনিয়ম, অসঙ্গতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান সভাপতি মোকছেদ আলী মণ্ডল ও সাধারণ সম্পাদক বাদশা গায়ের জোরে সমিতি পরিচালনা করছেন। সমিতির অর্থ ইচ্ছেমতো ব্যয়, নিয়মবহির্ভূত সদস্য ভর্তি, এবং পাইকারি বাজারের পণ্য খুচরা বিক্রি করে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছেন।
গত তিন বছরের আয়-ব্যয়ের হিসাব তলব করা হলে সেখানে বড় ধরনের গরমিল পাওয়া যায়। এই গরমিল তদন্তে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি হিসাব চাইলে তাদের সঙ্গে অকথ্য ভাষায় আচরণ করে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

টিপু সুলতান আরও বলেন, তিনি আগামী ত্রি-বার্ষিক নির্বাচনে খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি পদে প্রার্থী হবেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, পাইকারি বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, বাজারের অবকাঠামো উন্নয়ন করা হবে, সদস্য কল্যাণ তহবিল বৃদ্ধি করা হবে।
তিনি জানান, বর্তমানে কোনো সদস্যের মৃত্যু হলে পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়; তিনি এই সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি মৃত সদস্যের পরিবারের একজনকে বিনা পয়সায় সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া কন্যাদান অনুদান ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার কথাও ঘোষণা দেন তিনি। শেষে তিনি বলেন, “আপনারা আমাকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে সভাপতি পদে নির্বাচিত করুন বাজারের স্বচ্ছতা, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের কল্যাণে আমি সব শক্তি দিয়ে কাজ করব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের পতন হলেও বহাল তবিয়তে আজিজুল, সিরতা ইউনিয়নে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের

সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার

১০

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

১১

এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

১২

উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার

১৩

টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

১৪

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

১৫

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

১৬

হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯।

১৭

সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

১৮

নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা

১৯

পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

২০