• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৯
শিরোনামঃ
রাজশাহীর চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ একাধিক মামলার আসামি অংকন আটক আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল বাকেরগঞ্জে ছাত্রীর নিয়ে আসা পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে, দুজনকে শেবাচিমে প্রেরণ নন্দীগ্রামে বুড়ইল ইউপিতে ভিজিএফের চাল বিতরণ নন্দীগ্রামে বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল, মহাসড়কে নেতাকর্মীদের ঢল নাগেশ্বরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল গণমিছিল আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ নওগাঁর মহাদেবপুরে ভূমি অফিসে ঘুষের অভিযোগ: দালালের টেবিলে নগদ টাকা, তদন্তে প্রশাসন মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধিঃ
সারাদেশে চলমান বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের অংশ হিসেবে নওগাঁয় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে নওগাঁ উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিএনপি পরিবারের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা এতে অংশ নেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় সারা দেশের মানুষের দোয়ার ঢল নেমেছে। আল্লাহ যেন তাঁকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।”

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে ই আলম মিঠু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাহহার মোল্লা তুফানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com