• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১
শিরোনামঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা

নওগাঁয় জমিয়ত উলামায়ে ও বিএনপির নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৭ Time View
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জোটবদ্ধ নির্বাচন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির নেতৃবৃন্দদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের জমজম প্লাজায়র তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা শাখার সভাপতি রাশেদ ইলিয়াস, সাধারন সম্পাদক হেলাল হাশেমী, যুগ্ন-সাধারন সম্পাদক আবদুল্লাহ সুবহান, সাংগঠনিক সম্পাদক আবু বকর রুস্তম, সদর উপজেলা সভাপতি শরিফুল ইসলাম সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জমিয়ত নেতারা বলেন, জাহিদুল ইসলাম ধলু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাকে বিজয়ী করা হলে এই আসনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ জমিয়তের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজের সর্বস্তরে জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com