• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬
শিরোনামঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ১১৮ Time View
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম তিনি জানায়, গত ৩১ মার্চ রাতে পোরশা উপজেলার সন্নাইগাছি-খাটাপাড়া সড়কের ফকিরের মোড় এলাকায় রশি টেনে রাস্তা অবরোধ করে ডাকাতরা দুটি মোটরসাইকেলের ছয় আরোহীকে জিম্মি করে। পরে হাসুয়া ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ প্রায় ৬০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি ১৯০ সিসি ডিসকভার মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর জেলা পুলিশের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার গোলাম মোস্তফা ওরফে শ্যামল (৫৫), সাপাহার উপজেলার আবু তাহের (৫৬) ও তাঁর ছেলে কামাল হোসেন (২৩) এবং মহাদেবপুর উপজেলার মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬)।পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, মাস্ক, রশি, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com