• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২০
শিরোনামঃ
বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা

ঝিনাইদহে ভূমিদস্যুদের দৌরাত্ম্য; জমির উর্বর অংশ যাচ্ছে ইট ভাটায়

Reporter Name / ১১৩ Time View
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলা জুড়ে দিন দিন বেড়েই চলেছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। প্রশাসন প্রায়ই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করছে জরিমানা। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির বলে আবারো সরব হয়ে উঠছে ভূমিদস্যুরা। কেউ কেউ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে কৃষি জমির অতি উর্বর অংশ (টপ সয়েল) ও পুকুর খনন করে মাটি বিক্রি করছেন ইট ভাটায়। কেউবা ইউনিয়ন ভূমি কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকসহ স্থানীয় নেতাদের ম্যানেজ করে চালিয়ে নিচ্ছেন ব্যবসা। আর এতে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রলি যুক্ত ট্রাক্টর। যেগুলো প্রতিনিয়ত ঘটাচ্ছে ভয়ানক সড়ক দুর্ঘটনা। প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের; কেউ কেউ হচ্ছেন পঙ্গু।

ফলে, এ-সকল অবৈধ যানবাহন অবাধ চলাচলের জন্য নষ্ট হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক। জেলার ছয়টি উপজেলায় একই চিত্র।

জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, বোরো মৌসুমের অল্প সময় বাকি। কৃষকদের বীজতলায় শোভা পাচ্ছে সবুজ ধানের চারা। সদ্য রোপা আমন ধান কেটে ঘরে তুলেছে কৃষক। খালি পড়ে আছে এসব জমি। আর এই সুযোগে কিছু অসাধু মাটি খেকো দানব কৃষি জমির টপ সয়েল কেটে নিয়ে ইট ভাটায় বিক্রি করছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি, কমছে উৎপাদন ক্ষমতা। আর এসব মাটি বহনে ব্যবহার হচ্ছে অবৈধ ট্রলি যুক্ত ট্রাক্টর। উচ্চ শব্দে মাটি ভর্তি এসব গাড়ি অবাধে দাপিয়ে বেড়াচ্ছে সড়ক ও মহাসড়ক। দিনের চেয়ে রাতের বেলায় বেশি সক্রিয় এসব মাটি খেকো ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মাটি ব্যবসায়ী জানান,
বিগত বছরগুলোর মতো এবছরও স্থানীয় ভূমি কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে করছেন মাটির ব্যবসা। অনেকেই বলেছেন, টাকা দিলে ভালো, না দিলে হতে হয় হয়রানি। বেশি ঝামেলা করে পুলিশ ও কিছু নামধারী সাংবাদিক।

মান্নান নামে এক মাটি ও বালু ব্যবসায়ী জানান,
সবাইকে টাকা দিয়ে কাজ করতে হয়। টাকা নিলেও দায়িত্ব নিতে চায় না কেউই। তবে ভ্রাম্যমাণ আদালত এলে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। এখন নতুন নতুন ব্যবসায়ী তৈরি হয়েছে। তাঁরা সবাই অমুক নেতা তমুক নেতার নাম বলে ব্যবসা করছে। তাদের দাপটে আমাদের মত পুরোনো ব্যবসায়ীরা অসহায়।

পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান বলেন,
“কৃষি জমির টপ সয়েল রক্ষায় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও প্রান্তিক কৃষকদের নিয়ে ইতিমধ্যেই একটি ওরিয়েন্টেশন করেছে। এবিষয়ে কৃষকদের সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান জানান,
কৃষি জমির সিংহভাগ পুষ্টি উপাদান থাকে টপ সয়েলে। কিছু অসাধু ব্যক্তি টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে। এতে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। জমি হারাচ্ছে উৎপাদন ক্ষমতা। জমির টপ সয়েল রক্ষায় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে।

এ-বিষয়ে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ বলেন,
“কৃষি জমির টপ সয়েল রক্ষায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ কে নির্দেশনা দেয়া হয়েছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। তথ্য পেলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com