• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২০
শিরোনামঃ
বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৫৯ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এগারো দলীয় ঐক্য। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সিটি বাজার, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারী আনোয়ারুল ইসলাম কাজল, এনসিপি মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন শান্তি কাদেরী, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা।
বক্তারা বলেন, বিএনপি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থ বিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিল। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠি হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি টালবাহানা শুরু করেছে। তারা দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ বাহিনীকে দমন পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই এগারো দলীয় ঐক্যের উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতেও যদি বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com