• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

গ্রামে গ্রামে প্রচারণায় সরগরম রাজশাহী-৬: দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হকের গণসংযোগ!

Reporter Name / ১৯২ Time View
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে গ্রামগঞ্জ। বিশেষ করে এই আসনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হকের পক্ষে নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

গত কয়েকদিন ধরে বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে নাজমুল হকের সমর্থনে ছোট ছোট দলে বিভক্ত হয়ে কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। শীতের সকাল থেকেই শুরু হচ্ছে এই প্রচারণা, যা চলছে গভীর রাত পর্যন্ত। রাজশাহী- ৬ আসনের বিভিন্ন দুর্গম চরাঞ্চল ও সীমান্তবর্তী গ্রামগুলোতেও কর্মীরা পৌঁছে ভোটারদের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন তারা।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার জামায়াত প্রার্থীর অনুসারীরা নিরিবিলি ও সুশৃঙ্খলভাবে প্রচারণার ওপর বেশি জোর দিচ্ছেন। ভোটারদের উদ্দেশ্যে তারা বলছেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং নৈতিক সমাজ গঠনের লক্ষ্যেই তারা কাজ করতে চান।

এবারের নির্বাচনে জামায়াত প্রার্থী নাজমুল হকের এই আগাম ও পরিকল্পিত প্রচারণা ভোটারদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি করেছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার সবখানেই এখন নির্বাচনী সমীকরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

স্থানীয় এক ভোটার জানান, “গ্রামের সাধারণ মানুষ প্রার্থীর ব্যক্তিগত ইমেজ এবং এলাকার উন্নয়নে কে কতটা সক্রিয় থাকবে, তা দেখেই ভোট দেবেন। প্রচারণার এই গতি বজায় থাকলে লড়াই বেশ জমে উঠবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com