• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯
শিরোনামঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা

গোপালগঞ্জ শহরে ‘বিয়ের ফাঁদে’ প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের

Reporter Name / ৯২ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

সাজিম মোল্যা গোপালগঞ্জ  জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জে ধনাঢ্য ও প্রবাসী যুবকদের টার্গেট করে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিষ্টি ও নুর আলম প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তদের বাড়ি গোপালগঞ্জের বোনগ্রাম এলাকায়। মিষ্টি আহাম্মেদ কাজীর মেয়ে এবং নুর আলম শহীদ সাহেবের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, প্রথমে টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়। পরে বিয়ের আশ্বাস, সামাজিক চাপ ও নানা কৌশল ব্যবহার করে জোরপূর্বক বিয়ের মতো পরিস্থিতি তৈরি করা হয়। বিয়ের পর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন এবং বিভিন্নভাবে অর্থ আদায়।
অভিযোগ রয়েছে, মালয়েশিয়া প্রবাসী রতন মিয়ার সঙ্গে একই কৌশলে বিয়ে করে তার কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে। এমনকি রতন মিয়ার অর্থ দিয়ে নুর আলমের জন্য প্রায় ৬ লাখ টাকার একটি মোটরসাইকেলও কেনা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এছাড়াও, গোপালগঞ্জ সদর এলাকার ছনেট নামের এক যুবকের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা এবং Tungipara এলাকার সোহাগ নামের আরেক যুবকের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, একই কৌশলে আরও কয়েকজনকে টার্গেট করা হয়েছে বলে তাদের ধারণা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com