• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১২২ Time View
বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলামঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উনছি প্রাং এলাকায় মরহুম হাফেজ আবদুর রহমানের ইছালে ছাওয়াব উপলক্ষে পবিত্র খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাহে রমযান উপলক্ষে স্থানীয় বাসিন্দা জনাব মোহাম্মদ এনায়েত উল্লাহ’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ আয়োজন করা হয়। চলতি বছরের ২৮তম রমজানে আয়োজিত এ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরহুম হাফেজ আবদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য আল্লাহর কাছে ধৈর্য ও সহনশীলতা প্রার্থনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উনছি প্রাং কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব হযরত মাওলানা শাহে আলম। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের তাৎপর্য, ইবাদতের গুরুত্ব এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। এ সময় আয়োজকদের এমন মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com