• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

ইসলামী ব্যাংকে ঋণের নামে অর্থপাচারের অভিযোগে মাগুরায় মানববন্ধন, চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি

Reporter Name / ৬৪ Time View
মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মাগুরা প্রতিনিধি:-  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নামে ঋণ বিতরণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এবং ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে মাগুরা শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সেক্রেটারি সাঈদ আহমেদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান, মাগুরা পৌর জামায়াতের আমির আশরাফুল আলম, মাগুরা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও জামায়াত নেতা মাসুদ আলম, জামায়াত নেতা ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম, মহিলা জামায়াতের নেতৃবৃন্দসহ প্রায় ৭০ থেকে ৮০ জন গ্রাহক ও সমর্থক।

বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তারা ব্যাংকটির বিরুদ্ধে চলমান সব ধরনের ষড়যন্ত্র বন্ধ, পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলমকে গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় বক্তারা বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলেরও দাবি জানান। তারা বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রায় ১৫ মিনিটব্যাপী মানববন্ধন শেষে সকাল ১১টা ৩০ মিনিটে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাগুরা সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com