admin
২২ ডিসেম্বর ২০২৫, ১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় বিপাকে চাষিরা

নজরুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ

হিমাগার থেকে বাজারে আসছে পুরনো আলু। কিন্তু চলতি মৌসুমে আলুর দাম নেমে এসেছে কেজি প্রতি মাত্র ১৫ টাকায। যা নিয়ে চরম উদ্বেগে পড়েছেন স্থানীয় আলু চাষি ও ব্যাবসায়িরা। তাদের অভিযোগ এ দামে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা ন্যূনতম শ্রমের মূল্যও উঠানো সম্ভব হচ্ছে না।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় চলতি মৌসুমে সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে ইউরিয়া, ডিএপি সার এবং বিভিন্ন ওষুধের দাম বেড়ে যাওয়ায় আলু চাষের খরচ আগের বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। অথচ বাজারে আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকেরা চরম লোকসানের মুখে পড়েছেন।

একাধিক আলু চাষি জানান, মাঠ থেকে আলু তুলে বাজারে আনতে পরিবহন খরচ যোগ হচ্ছে আলাদা। সব মিলিয়ে কেজি প্রতি উৎপাদন খরচ যেখানে ১৪ থেকে ১৮টাকা সেখানে ১৫ টাকায় বিক্রি করতে গিয়ে তারা প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন। ফলে অনেকেই আলু হিমাগারে সংরক্ষণ করতেও পারছেন না। কারণ হিমাগারের ভাড়া ও আনুষঙ্গিক খরচ বহন করার সামর্থ্য নেই।

চাষিদের অভিযোগ বর্তমান পরিস্থিতিতে তারা হিমাগারে আলু রাখতে পারছেন না আবার বাজারেও ন্যায্য দাম পাচ্ছেন না। এতে করে পুরো মৌসুমটাই লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ কেউ জানান, ধার-দেনা করে চাষাবাদ করলেও এখন সেই ঋণ পরিশোধ করা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে।

স্থানীয়দের মতে দ্রুত সরকারি উদ্যোগ না নিলে আলু চাষিরা আরও বড় সংকটে পড়বেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, হিমাগার ভাড়ায় ছাড় এবং বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। তা না হলে আগামী মৌসুমে অনেক কৃষক আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

বর্তমান অবস্থায় আলু চাষিরা খুবই কঠিন সময় পার করছেন। লোকসানের বোঝা মাথায় নিয়ে কৃষি কাজ চালিয়ে যাওয়াই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের পতন হলেও বহাল তবিয়তে আজিজুল, সিরতা ইউনিয়নে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের

সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার

১০

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

১১

এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

১২

উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার

১৩

টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

১৪

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

১৫

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

১৬

হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯।

১৭

সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

১৮

নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা

১৯

পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

২০