June 16, 2026, 11:58 pm

শিরোনাম :
নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

আবু সাঈদ চাঁদের রাজকীয় বিজয়: বাঘায় যুবদল নেতা সুমনের উদ্যোগে বিশাল ভুঁড়িভোজ!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আবু সাঈদ চাঁদের বিশাল বিজয় উদযাপনে মুখর এখন পুরো নির্বাচনী এলাকা। এই বিজয় উল্লাসকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এক বিশাল ‘ভুঁড়িভোজ’ এর আয়োজন করেছেন স্থানীয় যুবদল নেতা মিজানুর রহমান সুমন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুবদল নেতা সুমনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই প্রীতিভোজের খাবার বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ডের প্রায় এক হাজার প্যাকেট সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।

প্রীতিভোজের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবদল নেতা ও বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান সুমন বলেন, “আবু সাঈদ চাঁদ চাচার এই বিজয় দীর্ঘ দেড় দশকের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের রায়। এই আনন্দ কেবল বিএনপির নয়, এটি বাঘা-চারঘাটের প্রতিটি মানুষের। আমরা এই বিজয়ের আনন্দ সবার সাথে ভাগ করে নিতেই আজকের এই ক্ষুদ্র আয়োজন করেছি।”

এছাড়াও তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে আমাদের মজলুম জননেতা আবু সাঈদ চাঁদ চাচার পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দিতে চায়। চারঘাট-বাঘায় কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীর স্থান হবে না। যদি কেউ দলের নাম ভাঙ্গিয়ে বা চাঁদ চাচার নাম ব্যবহার করে চাঁদাবাজি সন্ত্রাসী সহ যে কোন ধরনের অপকর্ম করলে আমি মিজানুর রহমান সুমন তা শক্ত হাতে প্রতিহত করব। আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সন্তান। এসেছি আপনাদের সেবা করতে। এটা আমার দায়িত্ব। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১,৪৭,৩৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯১,৪৬০ ভোট। প্রায় ৫৫,৮৮৯ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় আবু সাঈদ চাঁদের জনপ্রিয়তা আবারো প্রমাণিত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে যুবদল নেতা সুমনের এই আয়োজন স্থানীয় রাজনীতির মাঠে বেশ সাড়া ফেলেছে। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ প্রতিকূলতার পর এমন একটি উৎসব তাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ভোজের অনুষ্ঠানে উপস্থিত একজন সাধারণ ভোটার বলেন, “আমরা অনেক দিন পর প্রাণ খুলে হাসতে পারছি। নেতার বিজয় মানে আমাদের বিজয়। সুমন ভাইয়ের এই ভোজের আয়োজন আমাদের সেই আনন্দকে আরও পূর্ণতা দিয়েছে।”

উল্লেখ্য: মিজানুর রহমান সুমন ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। ছোট থেকেই তিনি বিএনপির মিছিল মিটিংয়ে অংশ নিতেন। তার পিতা আব্দুস সামাদ বাঘা উপজেলা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। পারিবারিক সূত্র ধরেই সুমনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ও আদর্শের সংগঠন বিএনপিতে পথ চলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *