নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার নন্দীগ্রাম কলেজপাড়ার মিফ্তাহুল উলুম এতিমখানা ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। শনিবার (১৩ ডিসেম্বর) জোহরের নামাজ পর তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, মেফ্তাহুল উলুম এতিমখানা ও মাদ্রাসার সভাপতি
read more