• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ

: আব্দুর রউফ উজ্জল। নন্দীগ্রাম বগুড়া / ২৭ Time View
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্শন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন তিনি। এসময় শিক্ষার্থীদের সাথে ফটোসেশন করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এমপি মোশারফ।

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে উৎসাহিত করেন এমপি মোশাররফ ।
পরে তিনি ভাটগ্রাম ইউনিয়নের বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়দের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে কথা বলেন এমপি মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন , পৌর কৃষকদলের সভাপতি শ্রী সুশান্ত কুমার শান্ত, সহকারী শিক্ষা কর্মকর্তা নার্গিস আক্তার , বর্শন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা সহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com