• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬
শিরোনামঃ
মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী / ৬ Time View
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ “ভালো কাজের স্বীকৃতি, চাঙ্গা করে মনোবল, বৃদ্ধি করে কর্ম উৎসাহ ও কর্মস্পৃহা”—এই বাণীর প্রকৃত বাস্তবায়ন ঘটিয়ে রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গৌরব অর্জন করেছেন নাটোর জেলার লালপুর থানার চৌকস কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

জানা যায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ কর্তৃক জুলাই/২০২৬ মাসের কর্মমূল্যায়নে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সম্প্রতি “Best Officer In-Charge of the Month (July)” এর সম্মাননা ক্রেস্ট লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন নাটোর জেলার পুলিশ সুপার মো. শরীফুল হক।

এদিকে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অর্জনে আনন্দিত ও গর্বিত লালপুর থানা পুলিশ পরিবার সহ থানা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।

সাফল্যের এই অনুভূতি প্রকাশ করে ওসি শফিকুল ইসলাম জানান, এই অর্জনের একক কোনো দাবিদার নেই। বরং এর অংশীদার নাটোর জেলা পুলিশের প্রতিটি সম্মানিত সদস্য। পাশাপাশি নাটোরের লালপুরের সর্বস্তরের জনসাধারণ, যারা পুলিশকে ভালোবেসে সবসময় পাশে থেকেছেন এবং তাদের আন্তরিকতা, সৌহার্দ্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন—এই সাফল্য তাদের সবার।

এছাড়াও তিনি, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং আস্থার প্রতীক হয়ে ওঠার এই ধারা আগামী দিনেও অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com