• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৬
শিরোনামঃ
নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার

সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

Reporter Name / ৫ Time View
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে অবৈধ ভাবে কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে মোবাইলে কোর্টের বিশেষ অভিযান ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৈধ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নতুন নির্মাণাধীন ‘স্টার ব্রিকস্’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো.রাশেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,একটি মহল ইটভাটা স্থাপনের বৈধ কাগজপত্র ছাড়ায় কৃষিজমিতে ইট ভাটা স্থাপনের কার্যক্রম শুরু করে।
বিষয়টি জানতে পেরে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ অবৈধভাবে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সতর্ক ভাটার মালিককে সতর্ক করেছিলেন।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নির্দেশনা অমান্য করে তারা ভাটার নির্মাণ কাজ অব্যাহত রাখে। এদিকে রোববার বিকেলে ওই অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই সাথে বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা স্থাপনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ সহ ভাটা নির্মাণে ব্যবহৃত সকল নির্মাণ সামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য মালিক পক্ষের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়েছে। উল্লেখ্য যে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধ ইটভাটা স্থাপনের বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com