মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ বনি আমিন। অবহেলিত রাজাপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্বাবলম্বী মডেল ইউনিয়নে রূপান্তর করার লক্ষ্য নিয়ে তিনি দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করাই তাঁর প্রচারণার প্রধান অঙ্গীকার। বনি আমিন জানান, দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সেবা ও টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত। স্থানীয় অবকাঠামো উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দুস্থ ও সাধারণ মানুষের মাঝে স্বচ্ছতার সাথে সামাজিক নিরাপত্তা ভাতা ও সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়াকে তিনি তাঁর প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন।
জনগণের সঙ্গে কুশল বিনিময়কালে মোঃ বনি আমিন বলেন, “আমি চেয়ারম্যান পদে নির্বাচন করছি রাজাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবা করার জন্য। আমার লক্ষ্য হলো এই ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং পরিচ্ছন্ন একটি সমাজ হিসেবে গড়ে তোলা। রাজাপুরের অবহেলিত ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করাই আমার মূল উদ্দেশ্য। জনগণের সুখে-দুখে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে তাদের সেবা করে যেতে চাই।”
এলাকার সুশীল সমাজ ও স্থানীয় ভোটাররা জানান, মোঃ বনি আমিন একজন ন্যায়পরায়ণ, সমাজসেবী ও আপসহীন ব্যক্তিত্ব। সাধারণ মানুষের কল্যাণে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার ইতিবাচক উদ্যোগগুলোর কারণে তিনি সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন।
আগামী নির্বাচনকে ঘিরে রাজাপুর ইউনিয়নের তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকল শ্রেণির মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, মোঃ বনি আমিন নির্বাচিত হলে রাজাপুর ইউনিয়ন একটি আধুনিক ও পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করবে।
https://www.kaabait.com