• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৭০ Time View
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণের সমন্বয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আয়োজনে গত ১৯ আগস্ট বুধবার সকালে সোহাগপুর সরকারি এস.কে. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের মননশীল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে গণিত, বিজ্ঞান ও ইংরেজির মতো মৌলিক বিষয়গুলোতে শিক্ষার্থীদের ভিত শক্ত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং ঝরে পড়া রোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মনিটরিং ও শিক্ষকদের পারস্পরিক যোগাযোগের ওপর জোর দেন এবং প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা বলেন, আজকের এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের আরও দক্ষ ও উদ্দীপ্ত করা। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে বেলকুচি উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোহাগপুর সরকারি এস.কে. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ এবং সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে তারা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com