• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি / ৪২ Time View
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা বিএনপি কার্যালয়, পৌর মার্কেটের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পরে পৌর মার্কেটের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র‍্যালিতে নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন।
র‍্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সংগঠনের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিএনপির মূল ভিত্তি। তাই বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com