• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৭
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না: নওগাঁয় এমপি ধলু

Reporter Name / ৩২ Time View
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং উন্নয়ন করতে পারে না। আজকের শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লা হাটে অবস্থিত জমিলা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমপি ধলু তাঁর বক্তব্যে আরও বলেন, “একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।”
জমিলা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আলহাজ্ব ড. এম এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাসাস নওগাঁ জেলার সভাপতি বারিউল আলম বাবু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, নওগাঁ পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম এবং নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।
দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, যেমন খুশি তেমন সাজো, আবৃত্তি ও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে সভাপতি ও প্রধান অতিথি যৌথভাবে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে মেডেল ও আকর্ষণীয় স্মারক পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com