• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

সামাজিক যোগাযোগমাধ্যমে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোঃ রুহুল আমিন হাওলাদার

মাইনুল ইসলাম বরিশাল / ১৮৮ Time View
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ              আসন্ন পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে তাঁর পরিবারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ২০০৪ সাল থেকে এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থনে তাদের পরিবার জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করার সুযোগ পেয়ে আসছে। দীর্ঘ এই সময়ে সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ঘোষণায় আরও বলা হয়, এলাকাবাসীর অব্যাহত দোয়া ও সহযোগিতা নিয়ে মোঃ রুহুল আমিন হাওলাদার আসন্ন পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হলে তিনি সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।এদিকে প্রার্থী ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেছেন।

পোস্টের শেষাংশে ১ নম্বর ওয়ার্ডের ভোটার ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে সকলের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com