• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

রথযাত্রা উৎসব ভক্তি, ঐক্য ও সম্প্রীতির প্রতীক: বাংলাদেশ হিন্দু মহাজোট, নীলফামারী জেলা শাখা

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: / ১৪৬ Time View
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:                    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর পবিত্র রথযাত্রা মহোৎসব উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোট, নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ। এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের জেলা সভাপতি সুমন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী রবি দে এবং নির্বাহী সভাপতি শ্রী প্রদীপ কুমার দে (মিটু) বলেন, ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি ভক্তি, ঐক্য, সম্প্রীতি ও মানবতার এক অনন্য প্রতীক। এই মহোৎসব পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।

নেতৃবৃন্দ আরও বলেন, ভগবান শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে জাগতিক সকল অশুভ শক্তির বিনাশ হোক, দেশ ও জাতির সার্বিক কল্যাণ সাধিত হোক এবং সারা বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবতার জয় হোক।
শুভেচ্ছা বার্তায় রথযাত্রা মহোৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়। বার্তার শেষাংশে নেতৃবৃন্দ সম্মিলিতভাবে উচ্চারণ করেন “জয় জগন্নাথ! জয় জগন্নাথ! জয় জগন্নাথ!”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com