• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

দ্বিতীয় রাকাতে সিজদা দিতে গিয়ে আর উঠলেন না ইমাম, মুসল্লিদের মাঝে শোক

Reporter Name / ৬২ Time View
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ওবায়দুর রহমান অভিঃ প্রতিনিধি, (পটুয়াখালী):পটুয়াখালীর সদর উপজেলায় ফজরের নামাজের সেজদায় গিয়ে মৃত্যুবরণ করেছেন, হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ নামে এক ইমাম।

সোমবার (১৭ আগস্ট) ফজরের নামাজ  পড়ার সময় পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম হাফেজ মাওলানা আতাউল্লাহ দুমকি উপজেলার শ্রীরামপুর দক্ষিণ শ্রীরামপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মরহুম মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে এবং মাওলানা আঃ করিম এর নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা আতাউল্লাহ ওই মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিদিনের মতো সোমবার ভোরেও তিনি ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান। নামাজের একপর্যায়ে সেজদায় যাওয়ার পর তিনি আর মাথা তোলেননি। পরে মুসল্লিরা তাকে সেখানেই মৃত অবস্থায় দেখতে পান।

মরহুম হাফেজ মাওলানা আতাউল্লাহর চাচা মাওলানা সাখাওয়াত উল্লাহ বলেন, ‘আতাউল্লাহ তার বাবার একমাত্র ছেলে ছিলেন। তার দুটি ছোট সন্তান রয়েছে। পরিবারের জন্য তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। এত অল্প বয়সে এভাবে চলে যাওয়ায় আমরা সবাই ভেঙে পড়েছি।’

উল্লেখ্য, সোমবার জোহরের নামাজের পর  পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com