• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৪
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নন্দীগ্রাম থানার ডাকাতি মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম (বগুড়া) / ২৪০ Time View
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম থানার ডাকাতি মামলার আসামি বগুড়ায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০মিনিটে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া শহরের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নন্দীগ্রাম থানার একটি ডাকাতি মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামি বাবলা ফকির (৩৭) কে গ্রেপ্তার করে। এরপর র‍্যাবের পক্ষ হতে তাঁকে নন্দীগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সে নন্দীগ্রাম থানার এফআইআর নম্বর ১৭ (তারিখ ১৮ মে ২০২৬) এবং জিআর নম্বর ৬৭ এর ডাকাতি মামলার আসামি। আসামি বাবলা ফকির বগুড়া মহানগরের চক সূত্রাপুর এলাকার বাদুরতলা কুলিপট্টির মৃত রহিম উদ্দিনের ছেলে। থানা পুলিশ তাঁকে বগুড়া কোর্টে প্রেরণ করেছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি নন্দীগ্রাম থানার ডাকাতি মামলার আসামি। তাঁকে থানা থেকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com